বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী

নাসিরনগর ( ব্রাহ্মণবাড়িয়া ) প্রতিনিধিঃ
জনপ্রিয় উপস্থাপিকা ও নাসিরনগরের কৃতী সন্তান দীপ্তি চৌধুরী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
শুক্রবার (৫ জুন) রাজধানীর বাংলামোটরের একটি রেস্টুরেন্টে পারিবারিক আয়োজনে তার আকদ সম্পন্ন হয়।
তার স্বামী ড. মুশতাক ইবনে আইয়ুব ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক।
বিয়ের বিষয়টি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন দীপ্তি চৌধুরী।
তিনি জানান, পারিবারিকভাবে আকদ সম্পন্ন হয়েছে। পরবর্তীতে বৃহত্তর পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। নতুন জীবনের জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।
জানা গেছে, ড. মুশতাক ইবনে আইয়ুব যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি (ক্যানসার বিজ্ঞান) বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
এদিকে নাসিরনগরের অত্যন্ত পরিচিত মুখ দীপ্তি চৌধুরীর এই শুভক্ষণে এলাকাবাসীর মধ্যেও আনন্দের আমেজ বিরাজ করছে। নাসিরনগরের সন্তান হিসেবে তার এই নতুন জীবনের জন্য শুভকামনা ও অভিনন্দন জানিয়েছেন শুভানুধ্যায়ীরা।