রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা

বোয়ালখালী প্রতিনিধি
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের তালতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুকের নেতৃত্বে পরিচালিত অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোহাম্মদ মানিক নামের একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
ইউএনও মেহেদী হাসান ফারুক জানান, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। এ সময় বোয়ালখালী থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

সর্বাধিক পঠিত