মঙ্গলবার, জুন ২, ২০২৬

বোয়ালখালীতে হিজড়ার ইটের আঘাতে মাথা ফাটল এক নারীর

বোয়ালখালী ( চট্টগ্রাম ) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বোয়ালখালীতে তৃতীয়লিঙ্গের ( হিজড়া ) ব্যক্তির ছোঁড়া ইটের আঘাতে সৈয়দা বেগম (৩৫) নামে এক নারী আহত হয়েছেন।
মঙ্গলবার (২ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পূর্ব কালুরঘাট টোল অফিস এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সৈয়দা বেগম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড পশ্চিম গোমদণ্ডী কালুরঘাট এলাকার মোহাম্মদ হাসানের স্ত্রী। তিনি দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে ঐ এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।
সৈয়দা বেগমের মেয়ে মরিয়ম জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলে তিনি ও তার ছোট ভাই পূর্ব কালুরঘাট এলাকায় ভিক্ষা করছিলেন। এ সময় সেখানে অবস্থানরত এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হিজড়া (তৃতীয় লিঙ্গ) সুইটি বিষয়টি থামানোর চেষ্টা করলে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা সৃষ্টি হয়।
খবর পেয়ে সৈয়দা বেগম ঘটনাস্থলে গেলে সুইটি তাকে ইট দিয়ে মাথায় আঘাত করেছেন বলে অভিযোগ করেন মরিয়ম। এতে তিনি রক্তাক্ত অবস্থায় সড়কে লুটিয়ে পড়েন।
স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে সুইটি আহত সৈয়দা বেগমকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তবে অভিযোগ অস্বীকার করে সুইটি বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেছে। ইচ্ছাকৃতভাবে তাকে আঘাত করা হয়নি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মারজান জানান, মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় এক নারীকে হাসপাতালে আনা হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সর্বাধিক পঠিত