
চিটাগং ট্রিবিউন ডেস্ক
নাম তার হোয়াকিম ক্লেমেন্ট। জার্মান অর্থনীতিবিদ ও গবেষক। ফুটবল বিশ্বের কেউ না হলেও তিনি বিখ্যাত হয়ে গেছেন তার সঠিক পূর্বাভাসের কারণে। গাণিতিক মডেল ব্যবহার করে তিনি পূর্বাভাস দিয়ে থাকেন।
ক্লেমেন্টের এই মডেলটি শুধু ফুটবলীয় পরিসংখ্যানের ওপর নির্ভরশীল নয়। মাথাপিছু জিডিপি, জনসংখ্যা, আবহাওয়ার তাপমাত্রাসহ বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক সূচক বিশ্লেষণ করেও প্রতিটি দলের সম্ভাবনা নির্ধারণ করা হয়। এবং সেগুলো পরিবর্তিতে সঠিক হয়েই এসেছে।
২০১৪ ফুটবল বিশ্বকাপ থেকে শুরু। এরপর ২০১৮ ও ২০২২। তিনি যেসব দলের নাম বলেছেন তারাই হয়েছে চ্যাম্পিয়ন।
তবে ব্রাজিল সমর্থকদের কাছে ক্লেমেন্ট অপ্রিয় পাত্রই হয়ে যাবেন বটে। কেননা তার গানিতিক মডেলের সমীকরণ বলছে, রাউন্ড অব-৩২ থেকেই বিদায় নেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিলের বিপক্ষে জাপান জিতবে বলেই পূর্বাভাস দিয়েছেন তিনি।
এদিকে, এবারের বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে জাপান। গ্রুপ পর্বে তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে এশিয়ার পরাশক্তিরা। ব্রাজিলকে হারাতেও আত্মবিশ্বাসী তারা।
