রবিবার, জুন ৭, ২০২৬

লামায় নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

লামা ( বান্দরবান ) প্রতিনিধিঃ
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বান্দরবানের লামায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুন) লামা উপজেলা প্রশাসন ও কারিতাস- বাংলাদেশ লামা শাখার যৌথ আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি কর্মকর্তা আবু হানিফ, লামা থানার পুলিশ পরিদর্শক মেহেদী হাসান চৌধুরী, কারিতাস বাংলাদেশ লামা শাখার মাঠ কর্মকর্তা জেভার্স ত্রিপুরাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও সুধীজন।
আলোচনা সভায় বক্তারা বিশ্ব পরিবেশ দিবস-২০২৬-এর প্রতিপাদ্য “প্রকৃতি থেকে অনুপ্রেরণা: জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য” তুলে ধরে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের পাশাপাশি রোপিত গাছের যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া পরিবেশবান্ধব জীবনযাপন ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সবাইকে সচেতন ভূমিকা পালনের আহবান জানানো হয়।

সর্বাধিক পঠিত