চলুন জেনে নেওয়া যাক, রোদে পোড়া দাগ দূর করতে শসার ব্যবহার—
১. শসা ও অ্যালোভেরা প্যাক
দুই চামচ শসার রস ও ১ চামচ টাটক অ্যালোভেরা জেল নিন। দুটি উপকরণ মিশিয়ে মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রাখুন। এটি ত্বকের জ্বালাপোড়া কমাবে, হিট র্যাশের থেকে রেহাই পাবেন।
২. শসা ও লেবুর প্যাক
একটি গোটা শসা মিক্সিতে ব্লেন্ড করে নিন। এর সঙ্গে এক চামচ লেবুর রস মিশিয়ে দিন। রোদে পোড়া কালো দাগ বা ট্যান দূর করতে এটি উপযোগী হতে পারে। এই প্যাক ১০ মিনিট লাগিয়ে রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৩. শসা ও বেসন প্যাক
উজ্জ্বলতা বৃদ্ধি করতে শসা ও বেসন প্যাক ভালো স্ক্রাবার হিসেবে কাজ করে। ২ চামচ শসার রসের সঙ্গে ১ চামচ বেসন মিশিয়ে নিতে হবে। এই প্যাকটি তৈলাক্ত ত্বকের জন্য খুব ভালো। এটি ত্বকের বাড়তি তেল শুষে নেয় এবং ত্বককে জেল্লাদার করে তোলে।
৪. শসা ও টকদই প্যাক
স্পর্শকাতর ত্বকের জন্য শসা ও টকদই প্যাক ব্যবহার করুন। আর যদি খুব স্পর্শকাতর হয়, ব্রণ-ফুস্কুড়ির সমস্যা বেশি হয়, তাহলে শসার সঙ্গে টকদই মিশিয়ে মুখে মাখতে পারেন। শসার রসের সঙ্গে দই মিশিয়ে মুখে মেখে আধাঘণ্টা রাখতে হবে। শুষ্ক ত্বকের জন্যও উপকারী এ প্যাক।