শুক্রবার, মে ৮, ২০২৬

মহেশখালীতে অস্ত্র ও গুলিসহ ফজল কাদের বাহিনীর ৪ সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র, গুলি ও দা সহ সংঘবদ্ধ জলদস্যু বাহিনীর সক্রিয় চার সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
আটকরা হল- মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের উত্তর মুহুরীঘোনা এলাকার বাদশা মিয়ার ছেলে মো. আলমগীর (৩৪), একই এলাকার মৃত বশির আহমেদের ছেলে তৌহিদুল ইসলাম কালু (২৪), মৃত ফজল আকবরের ছেলে মো. ফারুক(২৫) ও
সুলতান আহমেদের ছেলে কাইয়ুম উদ্দিন (৩৫)।
লে. কমান্ডার সাব্বির আলম সুজন বালেন, বৃহস্পতিবার রাতে মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের নাছিরডেল সংলগ্ন এলাকায় কতিপয় দুর্বৃত্ত অপরাধ সংঘটনের উদ্দ্যেশে অবস্থান করার খবরে কোস্ট গার্ডের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছালে কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৭/৮ জন সন্দেহজনক লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ৪ জনকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
“ পরে আটকদের দেয়া তথ্যের ভিত্তিতে, তাদের বসত ঘরে তল্লাশী চালিয়ে পাওয়া যায় দেশিয় তৈরী ২ টি বন্দুক, ৩ টি গুলি ও ৫ টি ধারালো দা উদ্ধার করা হয়। “
কোস্ট গার্ডের এ গণমাধ্যম কর্মকর্তা বলেন, আটকরা চিহ্নিত জলদস্যু। তারা সংঘবদ্ধ জলদস্যু ফজল কাদের বাহিনীর সদস্য। জলদস্যুতা সহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে মহেশেখালী থানায় একাধিক মামলা রয়েছে।
আটকদের বিরুদ্ধ সংশ্লিষ্ট আইনে মহেশখালী থানায় মামলা করা হয়েছে বলে জানান, লো. কমান্ডার সাব্বির আলম সুজন।

সর্বাধিক পঠিত