মঙ্গলবার, মে ৫, ২০২৬

হাদির আরও একটি অপারেশন প্রয়োজন, তবে প্রস্তুত নয় শরীর

চিটাগং ট্রিবিউন ডেস্ক

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির প্রয়োজনীয় প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি দেখা গেলেও বর্তমানে তা স্থিতিশীল পর্যায়ে রয়েছে।

হাদির পরবর্তী চিকিৎসার বিষয়ে তার ভাই বলেন, ‘হাদির আরেকটি অপারেশনের প্রয়োজন তবে সেটি করার মতো শারীরিক পরিস্থিতি এখনো তৈরি হয়নি।’

এর আগে, সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৫টা ৫০ মিনিটে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে তাকে সরাসরি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পূর্বেই প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন থাকায় হাসপাতালে পৌঁছানোর পরপরই তাকে ভর্তি করে পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষা শুরু করা হয়। ওসমান হাদির সঙ্গে সিঙ্গাপুরে অবস্থান করছেন তার ভাই ওমর বিন হাদি এবং ঘনিষ্ঠ বন্ধু আমিনুল হাসান ফয়সাল।

 

সর্বাধিক পঠিত