শনিবার, মে ৯, ২০২৬

ইসলামি বিপ্লবী গার্ডের বাসিজ ফোর্স প্রধান সোলাইমানি নিহত, দাবি ইসরায়েলের

চিটাগং ট্রিবিউন ডেস্ক 
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) আওতাধীন আধাসামরিক সংগঠন বাসিজ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলাইমানি নিহত হয়েছেন।
সোমবার (১৬ মার্চ) রাতে পরিচালিত এক হামলায় তিনি নিহত হন বলে জানানো হয়েছে।
ইসরায়েলি বাহিনীর দাবি, সোলাইমানির এ মৃত্যু ইরানের ‘কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল’ বা সামরিক নিয়ন্ত্রণ কাঠামোর জন্য একটি ‘বড় ধরনের ধাক্কা’।
একই সঙ্গে ইসরায়েলি বাহিনী ইরানি কমান্ডারদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ অব্যাহত রাখার অঙ্গীকারও ব্যক্ত করেছে।
তবে এ ঘটনায় ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
তথ্যসূত্র: আল–জাজিরা

সর্বাধিক পঠিত