সোমবার, মে ৪, ২০২৬

ঈদগাঁওতে ইয়াবাসহ দুই খুচড়া মাদক কারবারি আটক

ঈদগাঁও প্রতিনিধিঃ
কক্সবাজারের ঈদগাঁওতে পুলিশের বিশেষ অভিযানে ১৪০ টি ইয়াবাসহ দুই খুচড়া মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রবিবার (৩ মে) রাত পৌনে ৯টার দিকে ঈদগাঁও বাস স্টেশন সংলগ্ন জাগির পাড়া রাস্তার মাথা এলাকায় এই অভিযান চালানো হয়।

​পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও থানার এসআই মুজিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এসময় একটি সন্দেহভাজন টমটম গাড়ি থামিয়ে তল্লাশি চালালে যাত্রীদের কাছে থাকা ১৪০ টি ইয়াবা উদ্ধার করা হয়। হাতেনাতে ধরা পড়েন দুই মাদক কারবারি।

​আটকরা হলেন- ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ধর্মেরছড়া গ্রামের আবুল কাসেমের ছেলে সাদ্দাম হোসেন (৩২) এবং একই ইউনিয়নের পশ্চিম বামনকাটা গ্রামের আবদু সোবহানের ছেলে দেলোয়ার হোসেন (৪২)।

​ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মাদকমুক্ত সমাজ গড়তে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
​আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সর্বাধিক পঠিত