লামায় পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

লামা ( বান্দরবান ) প্রতিনিধিঃ
বান্দরবানের লামায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়িকে করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) মাসুম সরদার এবং লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামালের নেতৃত্বে রোববার ( ৩ মে ) মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এসআই নাজমুল কবির সঙ্গীয় ফোর্সসহ লামা পৌরসভাধীন সিএনজি স্ট্যান্ডের সামনে, মগপাড়া ব্রিজের উত্তর পাশে পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে মোঃ ইয়াসিন রহমান (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ইয়াসিন রহমান লামা উপজেলার হাসপাতাল পাড়া এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে।
এ ঘটনায় আটক আসামীর বিরুদ্ধে লামা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।