বুধবার, মে ১৩, ২০২৬

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে পাহাড়ী ঝিরির পাশে জঙ্গল থেকে ১ টি বন্দুক উদ্ধার

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযানে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ১২ নম্বর রাবার বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আনোয়ারুল ইসলামের দিকনির্দেশনায় এসআই সতেজ বড়ুয়াসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে দক্ষিণ বাইশারীর আব্দুল আলীমের রাবার ফ্যাক্টরির প্রায় ১০০ গজ পূর্ব পাশে একটি ঝিরির মধ্যে গাছের পাতার নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বাধিক পঠিত