মঙ্গলবার, মে ২৬, ২০২৬

ঈদকে সামনে রেখে পর্যটন শহরে নিরাপত্তা ও সেবায় বিশেষ উদ্যোগ

চিটাগং ট্রিবিউন ডেস্ক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কক্সবাজারে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানসহ পুরো জেলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন, পৌরসভা ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো। ঈদের জামাত, পর্যটকদের নিরাপত্তা, পশুর বর্জ্য অপসারণ, অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
কক্সবাজার বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার জামাতের আগে ও পরে সার্বক্ষণিক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।
সম্প্রতি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেন কক্সবাজার পৌরসভার প্রশাসক মো. শামীম আল ইমরান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরীসহ জেলা প্রশাসন ও পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শন শেষে তারা সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন।
প্রস্তুতি সভায় জানানো হয়, ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে কক্সবাজারে ব্যাপক পর্যটক সমাগম হতে পারে। এ সুযোগে কোনো আবাসিক হোটেল বা রেস্টুরেন্ট যেন অতিরিক্ত ভাড়া ও বিল আদায় করতে না পারে, সেজন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। একইসঙ্গে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত নজরদারি থাকবে।
কক্সবাজার পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা ছৈয়দুল হক আজাদ জানান, শহরের বিভিন্ন স্থান থেকে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদের ছুটিতেও পরিচ্ছন্নতা কর্মীরা শহর ও পর্যটন এলাকায় দায়িত্ব পালন করবেন। বিশেষ করে পর্যটন এলাকায় রাতের বেলায়ও পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে।
এছাড়া ঈদ উপলক্ষে চাঁদাবাজি, ছিনতাই ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশি টহল জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যানবাহনের অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে পরিবহন মালিক সমিতিগুলোকে সতর্ক করা হয়েছে। বিশেষ করে মহেশখালী-কক্সবাজার নৌরুটে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় আরও জানানো হয়, ঈদের ছুটিতে অতিবৃষ্টির কারণে পাহাড়ধসের আশঙ্কা থাকায় ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্টসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। জরুরি পরিস্থিতিতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিলের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
এদিকে ঈদুল আজহার জামাত সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহানকে আহ্বায়ক করে ১০ সদস্যের একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।
জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, “ঈদুল আজহার পবিত্রতা বজায় রেখে নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে জেলাবাসী ও পর্যটকরা যেন ঈদ উদযাপন করতে পারেন, সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া

সর্বাধিক পঠিত