আন্তর্জাতিক শ্রমিক দিবসে হ্নীলা লেদা মোচনী ট্রাক চালক ও শ্রমিক সমবায় সমিতির শুভেচ্ছা ও র্যলি

সাদ্দাম হোসেন সাজ্জাদ:
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা মোচনী ট্রাক চালক ও শ্রমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে দেশের সকল শ্রমজীবী মানুষের প্রতি জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সংহতি।
দিবসটি উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সমিতির উপদেষ্টা সোলতান আহমদ বলেন,
“সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে লাইসেন্সবিহীন কোনো রোহিঙ্গা চালককে গাড়ি চালাতে দেওয়া যাবে না। এ দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
সমিতির সভাপতি সওকত আলী বলেন,
“দেশের উন্নয়ন ও অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অপরিসীম। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার ও পরিশ্রমের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা এখন সময়ের দাবি।”
সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন,
“শ্রমিকদের ওপর কোনো ধরনের অন্যায়, অবিচার কিংবা বৈষম্য মেনে নেওয়া হবে না। সকল শ্রমিককে ঐক্যবদ্ধ থেকে নিজেদের অধিকার আদায়ে সচেতন ও সোচ্চার থাকতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ট্রাক মিন ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, সংগঠনের সহ-সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা ট্রাক চালক সমবায় সমিতির সভাপতি রশিদ আহমদ, সাধারণ সম্পাদক ফরিদ আলম এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
সভা শেষে শ্রমিকদের অধিকার রক্ষা, সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সকল শ্রমজীবী মানুষের শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।