Monday, June 29, 2026

ঈদগাঁওয়ের পোকখালী ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা ও পোকখালী ইউপি চেয়ারম্যান রফিক আহমদ গ্রেফতার হয়েছে। রবিবার (৩ আগস্ট) দিনগত রাত সাড়ে তিনটার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
থানার অফিসার ইনচার্জ মো. মশিউর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,তাকে কক্সবাজার সদর মডেল থানায় দায়েরকৃত জুলাই বিপ্লবের সহিংসতা মামলায় মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গ্রেপ্তার চেয়ারম্যান রফিক আহমদ নির্বাচনী সহিংসতা মামলা ও হত্যা মামলার আসামি। সে এক দশক যাবত ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পদে ছিলেন।

সর্বাধিক পঠিত