Saturday, June 27, 2026

ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকার নয়ছয় করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

চিটাগং ট্রিবিউন ডেস্ক 

শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিয়ে সরকার নয়ছয় করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

আজ শুক্রবার (২৬ জুন) মৌলভীবাজারের কুলাউড়ায় এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

এনসিপির মুখ্য সমন্বয়ক পাটওয়ারী বলেন, ‘ওসমান হাদির হত্যার বিচার নিয়ে সরকার প্রতারণার আশ্রয় নিচ্ছে। বিচার করা নিয়ে সরকারের স্বদিচ্ছা নেই।
একই অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘বিএনপি সরকারের সময়ে যত সীমান্ত হত্যা হয়েছে, তাদের পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে। আগামীতে একটা সীমান্ত হত্যা যাতে না হয়—সেটা সরকারকে নিশ্চিত করতে হবে।

সর্বাধিক পঠিত