সোমবার, মে ৪, ২০২৬

কুতুবদিয়ায় সী ট্রাক জেটির পল্টুনের পিলার হেলে পড়ায় দুর্ঘটনার শঙ্কা

কুতুবদিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের কুতুবদিয়ায় সী ট্রাকের জন্য নির্মিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর জেটির সামনে থাকা পল্টুনের একটি পিলার হেলে পড়েছে এবং ছিঁড়ে গেছে বাঁধা শিকল। এতে ওই জেটিঘাট দিয়ে যাতায়তকারি যাত্রীদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও দুর্ঘটনার আশঙ্কা।
রবিবার (৩ মে) বিকেলে হঠাৎ বিকট শব্দের মাধ্যমে পিলারটি হেলে যায় বলে জানান প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পল্টুন বাঁধার চারটি পিলারের মধ্যে মাঝখানের একটি পিলার হেলে পড়েছে। পাশাপাশি তিনটি পিলারের সাথে সংযুক্ত শিকল ছিঁড়ে গেছে, যা পুরো কাঠামোকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা জানান, দ্রুত সময়ের মধ্যে পিলার ও শিকল মেরামত না করা হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে সী ট্রাক চলাচলের সময় এ ঝুঁকি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও যাত্রীরা।

সর্বাধিক পঠিত