রবিবার, মে ১০, ২০২৬

চট্টগ্রামে ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসক কল্যাণ পরিষদের সাধারণ সভায় নতুন কমিটি

চট্টগ্রাম অফিসঃ
ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়ন এবং চিকিৎসকদের পারস্পরিক ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসক কল্যাণ পরিষদ চট্টগ্রাম জেলার উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৮ মে ) চট্টগ্রাম মহানগরীর মুরাদপুরে এই সভা সম্পন্ন হয়।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২ বছর মেয়াদের জন্য হাকীম (ডা.) শওকত ওসমান-কে সভাপতি এবং হাকীম মুহাম্মদ নাজিম উদ্দীন মিঞাজী-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
সাধারণ সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা সেবাকে আরও জনমুখী ও আধুনিক করার ওপর গুরুত্বারোপ করেন। একই সাথে চিকিৎসকদের পেশাগত অধিকার রক্ষা, ভেষজ চিকিৎসা ব্যবস্থার প্রসার এবং ভুয়া চিকিৎসকদের প্রতিরোধে নতুন কমিটিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় সংগঠনের জেলা নেতৃবৃন্দ, কেন্দ্রীয় প্রতিনিধি এবং চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিপুল সংখ্যক ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসক উপস্থিত ছিলেন। নতুন কমিটির নেতৃবৃন্দ চিকিৎসা সেবার মান বজায় রেখে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বাধিক পঠিত