
চিটাগং ট্রিবিউন ডেস্ক
রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে কথিত ‘জঙ্গি নাটক’ সাজিয়ে ৯ তরুণকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর শুনানি আজ অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই মামলার বিচার কার্যক্রম নির্ধারিত রয়েছে।
এছাড়া মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষীর জবানবন্দি গ্রহণের জন্যও আজ দিন ধার্য করা হয়েছে।
একইসঙ্গে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলে গুম ও খুনের ঘটনায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে দায়ের করা মামলায় সাক্ষ্যগ্রহণেরও দিন নির্ধারণ করা হয়েছে আজ।
