ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে জনসচেতনতা র্যালী অনুষ্ঠিত

রাজশাহী প্রতিনিধিঃ
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে “ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনমূলক র্যালি-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৬ জুন ) বেলা ১১টায় নগর ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে নগরীর দড়িখরবোনা মোড় ও কাদিরগঞ্জ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় নগর ভবন চত্বরে এসে শেষ হয়।
র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
এসময় তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের কার্যক্রমের পাশাপাশি সবাইকে নিজ নিজ বাসা, আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে সকলকে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
র্যালিতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।