দূর্গম সাজেকে সেনাবাহিনীর সহযোগিতায় স্বাধীনতা দিবস উদযাপন

খাগড়াছড়ি প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নের গঙ্গারাম এলাকায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ- ২০২৬) সকালে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে সাজেক কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে জোন অধিনায়ক লে. কর্নেল মো. তারেকুল ইমরান’র পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জোন উপ-অধিনায়ক মেজর মো. সালমান সিদ্দিক। এছাড়াও লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল আরাফাতসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জোন উপ-অধিনায়ক মেজর মো. সালমান সিদ্দিক তাঁর বক্তব্যে বলেন, ২৬ মার্চ বাঙালি জাতির গৌরব ও আত্মত্যাগের স্মারক। এ দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া সবার দায়িত্ব। তিনি আরও বলেন, দুর্গম পাহাড়ি এলাকাতেও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনে সেনাবাহিনী সবসময় পাশে থাকবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়, যা স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।