শনিবার, মে ১৬, ২০২৬

যুক্তরাষ্ট্রের তেল-সয়াবিন কিনতে চায় চীন: ডোনাল্ড ট্রাম্প

চিটাগং ট্রিবিউন ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তেল-সয়াবিন কিনতে সম্মত হয়েছে এশিয়ার পরাশক্তি চীন; এমনটাই জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্কসংক্রান্ত পূর্ববর্তী জটিলতার পর এটিকে দুই দেশের বাণিজ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে চীনের ক্রেডিট কার্ড বাজারে মার্কিন কোম্পানিগুলোর আরও বেশি প্রবেশের সুযোগ নিয়েও আলোচনা করেছেন তিনি।

বেইজিংয়ে রাষ্ট্রীয় সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাতের পর ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এসব তথ্য জানান ট্রাম্প।

ইরানি তেলের প্রধান ক্রেতা হিসেবে পরিচিত চীন, ট্রাম্পের শুল্ক আরোপের আগে গত বছর সামান্য পরিমাণে মার্কিন তেল কিনেছিল। একই সময়ে তারা যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানি নাটকীয়ভাবে কমিয়ে ব্রাজিলের বাজারের দিকে ঝুঁকে পড়ে।

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে ট্রাম্প ভিসা কার্ডের বিষয়টিও উত্থাপন করেন। তিনি চীনের ক্রেডিট কার্ড বাজারে মার্কিন কার্ড কোম্পানিগুলোর জন্য আরও বড় পরিসরে ব্যবসার সুযোগ চেয়েছেন।

সর্বাধিক পঠিত