বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

লংগদুতে ১২০ পরিবারের বিশুদ্ধ পানির সুবিধার সংস্থান করল সেনাবাহিনীর

খাগড়াছড়ি প্রতিনিধি
রাঙামাটির লংগদু উপজেলার রসুলপুর এলাকায় স্থানীয় জনগণের জন্য বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করতে দ্বিতীয় ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল- ২০২৬) লংগদু জোনের তত্ত্বাবধানে এবং ইউএনডিপি’র সহায়তায় এই উদ্যোগের উদ্বোধন করা হয়।
লংগদু জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদের সার্বিক দিকনির্দেশনায় ক্যাপ্টেন রাফিউল হাসান রাফাত আনুষ্ঠানিকভাবে টিউবওয়েলটির উদ্বোধন করেন।
এর ফলে রসুলপুর এলাকার প্রায় ১২০টি পরিবার নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা পাবে, যা জনস্বাস্থ্য সুরক্ষা ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনকালে ক্যাপ্টেন রাফিউল হাসান রাফাত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং টিউবওয়েলের সঠিক ব্যবহার ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
তিনি জানান, লংগদু জোন সবসময় স্থানীয় জনগণের কল্যাণ, সামাজিক সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।
এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ সেনাবাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

সর্বাধিক পঠিত