Saturday, June 27, 2026

লামায় অসুস্থ প্রতিবন্ধী শিশু নূর মোহাম্মদের চিকিৎসায় সহযোগিতার আবেদন

লামা ( বান্দরবান ) প্রতিনিধিঃ
বান্দরবানের লামা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হরিণঝিরি এলাকার ১৪ বছর বয়সী প্রতিবন্ধী শিশু নূর মোহাম্মদ গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসার অভাবে মানবেতর জীবনযাপন করছে। তার জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করেছে পরিবার।
পরিবার সূত্রে জানা যায়, জন্ম থেকেই নূর মোহাম্মদ শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছে। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন দেখা দিয়েছে। কিন্তু চরম আর্থিক সংকটের কারণে পরিবারের পক্ষে সেই চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।
নূর মোহাম্মদের বাবা মোহাম্মদ হাশমতও দীর্ঘদিন ধরে অসুস্থ। ফলে সংসারের দায়িত্ব এসে পড়েছে তার মায়ের ওপর। সামান্য আয়ে কোনো রকমে সংসার চালালেও ছেলের চিকিৎসার ব্যয় জোগাড় করা তার জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এতে পরিবারটি এখন চরম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে।
পরিবারের সদস্যরা জানান, চিকিৎসার অভাবে নূর মোহাম্মদের শারীরিক অবস্থা দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। তাই সমাজের মানবিক ও সামর্থ্যবান মানুষের কাছে তারা সহযোগিতার আবেদন জানিয়েছেন।
সহযোগিতার জন্য যোগাযোগ: ০১৮৩১১৮২৬৬৩ (বিকাশ/নগদ)।
পরিবারটির আশা, সবার সামান্য সহযোগিতাই হতে পারে নূর মোহাম্মদের নতুন জীবনের আশার আলো।

সর্বাধিক পঠিত