লোহাগাড়ায় সুখছড়ী গৌরসুন্দর উচ্চ বিদ্যাপীঠের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান কলাউজান সুখছড়ী গৌরসুন্দর উচ্চ বিদ্যাপীঠে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেশ টিভি কক্সবাজার জেলা প্রতিনিধি আব্দুর রহমান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রেজাউল হকের সভাপতিত্বে সহকারি শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চালনায়
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতারা বক্তব্য রাখেন।