মঙ্গলবার, মে ৫, ২০২৬

৩০০ ফিটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে বিএনপি

চিটাগং ট্রিবিউন ডেস্ক

রাজধানীর ৩০০ ফিটের গণসংবর্ধনাস্থল পরিষ্কার করতে ১৬টি গাড়ি ও ৩৫০ পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ করেছে বিএনপি। একইসঙ্গে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীও কাজ করছে। শুক্রবার ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দিনব্যাপী এয়ারপোর্টসহ কাঞ্চন ব্রিজ থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত পরিষ্কার করা হবে। সেই সাথে আগামীকাল বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করবে দলটি। এ উদ্যোগে অংশগ্রহণকারী সব নেতাকর্মী, সমর্থক ও স্বেচ্ছাসেবকদের অগ্রিম ধন্যবাদ জানান তিনি।

সর্বাধিক পঠিত