Friday, June 26, 2026

দেশে ফিরে অফিস শুরু করেছেন মুহাম্মদ ইউনূস

চিটাগং ট্রিবিউন ডেস্ক
ইউরোপ সফর শেষে দেশে ফিরে নিজ কার্যালয়ে যোগ দিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
সোমবার ইউনূস সেন্টারের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৭ মে ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ইউনূস। তখন অবশ্য ইউনূস সেন্টারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
সোমবার ইউনূস সেন্টারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ফ্রান্স ও নেদারল্যান্ড সফর শেষে গত শুক্রবার দেশে ফিরে রোববার রাজধানীর মিরপুরে নিজ কার্যালয়ে যোগ দেন মুহাম্মদ ইউনূস। গত ২৭ মে প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। প্যারিস থেকে অ্যামস্টারডাম পৌঁছান ৩১ মে। এই সফরে তিনি ব্যস্ত সময় পার করেছেন। সামাজিক ব্যবসা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যুব উন্নয়ন খাতে সহযোগিতা নিয়ে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন তিনি।”
সফরে মুহাম্মদ ইউনূসের সঙ্গে অন্যদের মধ্যে গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান আশরাফুল হাসান, ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ ও ওয়াই ওয়াই ভেঞ্চার্সের প্রতিষ্ঠাতা সজীব এম খায়রুল ইসলাম ছিলেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

সর্বাধিক পঠিত