
চিটাগং ট্রিবিউন ডেস্ক:
বিরোধী দলের উদ্দেশে কড়া বার্তা দিয়ে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা তো উড়ে এসে জুড়ে বসিনি। আমাদের ধমক দিয়ে লাভ নেই। ১৭ বছর আন্দোলন করেছি, জেলে গেছি।
বুধবার (২০ মে) বিকালে ঠাকুরগাঁও জেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন, শারীরিকভাবে অক্ষম ও প্রশিক্ষিত নারীদের জীবনমান উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে চেক বিতরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত পরিশ্রম করছেন। দেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করছেন। আপনারা জানেন, এরই মধ্যে ফ্যামিলি কার্ড চালু হয়েছে।
