কুতুবদিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

কুতুবদিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের কুতুবদিয়ায় ২০২৫-২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” কর্মসূচির আওতায় (পার্টনার) ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) সকাল ১০টায় উপজেলা মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা কৃষি কর্মকর্তা অসিম কুমার দাস, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাকিব উল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইকবাল হাছান, কুতুবদিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ ছালাম কুতুবী,প্রকৌশলী কর্মকর্তা আবুছউদ্দিন,দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ, কৃষক মোকাররম কুতুবী, এছাড়াও উপস্থিত ছিলেন লেমশীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন, সমবায় কর্মকর্তা মোঃ ওসমানগণী, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলম কুতুবী, আলী আকবর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ খান চৌধুরী, বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীরা।
অনুষ্ঠানে বক্তারা কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে পার্টনার প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।