বৃহস্পতিবার, মে ২১, ২০২৬

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভ্রাম্যমান প্রতিনিধিঃ
কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ডোবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুর উখিয়া উপজেলার বালুখালী পানবাজার সংলগ্ন ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানান, ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ( এডিআইজি ) মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ।
মৃত্যু হওয়া মো. হাফিজ উল্লাহ (১১) উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৩ ব্লকের বাসিন্দা মোহাম্মদ রফিকের ছেলে।
স্থানীয়দের বরাতে রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, মঙ্গলবার দুপুরে উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৩ ব্লকের একটি ডোবার পাশে হাফিজ উল্লাহ সহ স্থানীয় কয়েকজন শিশু খেলাধুলা করছিল। এক পর্যায়ে অসাবধানতাবশত সে পানিতে পড়ে যায়। এসময় সেখানে উপস্থিত অন্য শিশুদের শোর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনায় ভুক্তভোগী শিশুর মৃত্যু নিয়ে কোন অভিযোগ না থাকায় মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

সর্বাধিক পঠিত