বৃহস্পতিবার, মে ২১, ২০২৬

কর্ণফুলী নদীর জেলেদের মাঝে বিকল্প আয়ের উপকরণ সেলাই মেশিন বিতরণ

বোয়ালখালী ( চট্টগ্রাম ) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বোয়ালখালীতে কর্ণফুলী নদীর দরিদ্র নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে বিকল্প আয়বর্ধক উপকরণ হিসেবে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরের “হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়)” এর আওতায় বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ২৫ জন মৎস্যজীবীর হাতে ২৫টি সেলাই মেশিন তুলে দেন অতিথিরা।
এতে প্রধান অতিথি ছিলেন হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়), মৎস্য অধিদপ্তর, চট্টগ্রামের প্রকল্প পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন।তিনি বলেন, হালদা নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে জেলেরা নতুন আয়ের সুযোগ পাবেন এবং পারিবারিক ব্যয় নির্বাহ সহজ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাঈম হাসান, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা জহির উদ্দিন ভুঁইয়া, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী, পৌর বিএনপির সাবেক আহবায়ক শহীদুল্লাহ চৌধুরী এবং প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত