শনিবার, মে ৯, ২০২৬

পাকিস্তানে মার্কিন-ইরান আলোচনা নিয়ে পোস্ট সরালেন ইরানি রাষ্ট্রদূত, কেন?

চিটাগং ট্রিবিউন ডেস্ক 

যুদ্ধ অবসানে আলোচনার জন্য ইরানি একটি প্রতিনিধি দলের বৃহস্পতিবার ইসলামাবাদে রওনা হওয়ার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়া এক্স-এ দেওয়া পোস্টটি মুছে ফেলেছেন পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদাম।

ইরানি রাষ্ট্রদূত তার পোস্টে লিখেছিলেন, এই আলোচনা ইরানের প্রস্তাবিত ১০টি পয়েন্ট বা দফার ওপর ভিত্তি করে হবে।

তবে এই দফাগুলো কী কী, সেটি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মতপার্থক্য রয়েছে।

তবে কেন রাষ্ট্রদূত তার পোস্টটি মুছে ফেলেছেন, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি।

আগামী শনিবার যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
সূত্র: বিবিসি বাংলা

সর্বাধিক পঠিত