শনিবার, মে ৯, ২০২৬

যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ ২৭০ বিলিয়ন ডলার

চিটাগং ট্রিবিউন ডেস্ক 

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় অন্তত ২৭০ বিলিয়ন ডলার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। তবে এটি প্রাথমিক অনুমান এবং চূড়ান্ত ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে বলেও ধারণা করছে দেশটি।

ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজারানি রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ নভোস্তি-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান বলে জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

ফাতেমেহ মোহাজারানি বলেন, ইরানের আলোচক দল ইতোমধ্যে যুদ্ধ-ক্ষতিপূরণের বিষয়টি বিভিন্ন আলোচনায় উত্থাপন করেছে, যার মধ্যে ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনাও রয়েছে।

মোহাজারানি বলেন, “ক্ষয়ক্ষতির বিষয়টি সাধারণত বিভিন্ন স্তরে মূল্যায়ন করা হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের বর্তমান ক্ষতির প্রাথমিক হিসাব প্রায় ২৭০ বিলিয়ন ডলার।”

ইরান জানিয়েছে, তারা এই ক্ষতির জন্য আন্তর্জাতিক পর্যায়ে ক্ষতিপূরণ দাবি করবে এবং বিষয়টি কূটনৈতিক আলোচনার অংশ হিসেবে এগিয়ে নেওয়া হবে।

সর্বাধিক পঠিত