Saturday, June 27, 2026

শফিপুর ফোর স্টার ফুটবল টুনামেন্ট উদ্বোধন

মোঃ আইয়ুব চৌধুরী, রাজস্থলী
যুবসমাজকে মাদকের ছোবল থেকে বিরত রাখতে এবং মাদকের বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজস্থলীর শফিপুরে ফোর স্টার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।
গতকাল শুক্রবার ৪ জুলাই বিকালে বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর যুব সমাজের উদ্যোগে শফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশগ্রহন করেন শফিপুর লাল একাদশ বনাম শফিপুর সবুজ একাদশ।
রাজস্থলী উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সহপ্রচার সম্পাদক মিজানুর রহমান প্রিন্স, বাংলাদেশ বেতার ও দৈনিক আমার দেশ সংবাদদাতা হাবীবুল্লাহ মিসবাহ, বাঙ্গালহালিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন গাজী, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কাশেম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, তরুন এবং যুব সমাজকে মাদকাসক্তি থেকে বাঁচানোর জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। বর্তমান সমাজের মাদকের ভয়ঙ্কর ফাঁদ থেকে যেনো যুবসমাজ বের হয়ে আসতে পারে সেজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।

সর্বাধিক পঠিত