বুধবার, মে ৬, ২০২৬

স্বাস্থ্য কেন্দ্রে চুরি, হাতেনাতে আটক ২

বোয়ালখালী ( চট্টগ্রাম ) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চুরির ঘটনা ঘটেছে। আর চুরি করে পালানোর সময় দুইজনকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা।
বুধবার ( ৬ মে ) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে আটকদের চোরাই মালামালসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়।
স্বাস্থ্য কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শক প্রত্যয় বিশ্বাস জানান, ভোরে চোরের দল কেন্দ্র থেকে ৪টি থাই গ্লাসের স্টিল ফ্রেম, একটি ফ্যান, ৪টি অক্সিজেন মেশিনের মিটার এবং অটো প্লাগ মেশিনের ঢাকনা চুরি করে। পরে পালানোর সময় এলাকাবাসী তাদের ধাওয়া করে আটক করে।
আটকরা হলেন- চান্দগাঁও থানার কালুরঘাট এলাকার নুরন্নবী আকাশ (২৫) এবং শাকপুরা ইউনিয়নের পশ্চিম শাকপুরা গ্রামের মো. ইস্কান্দার (৩২)।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আটকদের আদালতে পাঠানো হবে।

সর্বাধিক পঠিত