ভালুকা সরকারি হাসপাতালে ইসিজি মেশিন প্রদান করল সংসদ সদস্য বাচ্চু

ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ-১১ আসনের ভালুকা উপজেলায় সরকারি হাসপাতালে ইসিজি মেশিন নষ্ট হয়ে যাওয়ায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছিল। বিষয়টি জানার পর স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর তৎপরতায় মেশিনটি সচল করতে দ্রুত উদ্যোগ গ্রহণ করেন।
চিকিৎসা সেবা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে লক্ষ্যে তিনি ব্যক্তিগতভাবে একটি নতুন ইসিজি মেশিন ক্রয় করে ভালুকা সরকারি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
এর আগে তিনি ব্যক্তিগত উদ্যোগে হাসপাতালটিতে ওষুধও প্রদান করেন।
এদিকে স্থানীয় জনগণ জানান, এ ধরনের উদ্যোগের ফলে সেবার মান কিছুটা হলেও উন্নত হবে বলে তারা আশা করছেন।
তারা বলেন, চিকিৎসকরা তাদের সর্বোচ্চ চেষ্টা করলেও পর্যাপ্ত ওষুধ ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে অনেক সময় কাঙ্ক্ষিত সেবা প্রদান সম্ভব হয় না।