বুধবার, মে ৬, ২০২৬

ভালুকার মোস্তাফিজুর রহমান মামুনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল কেন্দ্রীয় বিএনপি

তাইয়েব ইবনে ফারুকী, ময়মনসিংহ প্রতিনিধি
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কৃত দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রোববার (০৮ মার্চ ২০২৬) দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির অধীন ভালুকা উপজেলা বিএনপির সদস্য মো. মোস্তাফিজুর রহমান মামুন এবং শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য মো. আমিনুল ইসলাম (বাদশা)-কে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
পরবর্তীতে তাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ০৮ মার্চ ২০২৬ তারিখে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
দলের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা ও আদর্শ সমুন্নত রেখে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

সর্বাধিক পঠিত