
চিটাগং ট্রিবিউন ডেস্ক
|
বড় রাজনৈতিক প্রতিশ্রুতির বদলে ভিন্নধর্মী আহ্বান জানিয়ে আলোচনায় এসেছেন ঠাকুরগাঁও-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আশা মণি। ভোটারদের কাছে তিনি ‘বিয়ের উপহার’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। বুধবার (২৮ জানুয়ারি) রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় গণসংযোগকালে এক সাক্ষাৎকারে এই প্রতিশ্রুতি দেন আশা মণি। নির্বাচনী প্রচারণায় তরুণ ভোটারদের আগ্রহের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘অনেক তরুণ ভাই আমাকে বলছেন, আপা আমাদের বিয়ের ব্যবস্থা করেন। তাদের উদ্দেশ্যে আমার কথা—আমাকে একটা করে ভোট দিন, আমি বিজয়ী হলে আপনাদের বিয়ের ব্যবস্থা সহজ করে দেব।’
তিনি জানান, শুধু তরুণ নয়—দাদা-দাদি, নানা-নানি, চাচা-চাচিসহ সবার কাছেই ‘বিয়ের উপহার’ হিসেবে একটি করে ভোট চেয়েছেন তিনি।
আশা মণির এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসাত্মক প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে। জয়দেব দেবনাথ নামের এক নেটিজেন মন্তব্য করেন, ‘কেউ দিতে চাচ্ছে বেহেশত, কেউ ফ্যামিলি কার্ড, আর আশা মণি আপা দিতে চাচ্ছেন বউ অথবা স্বামী!
|
