শনিবার, মে ৯, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে স্মরণ করে বার্তা দিলেন মোজতবা

চিটাগং ট্রিবিউন ডেস্ক 
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ৪০ দিন অতিবাহিত হওয়ার পর তাকে স্মরণ করে বার্তা দিয়েছেন তার ছেলে এবং ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
গতকাল ৯ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় মোজতবা বলেন, “ইসলাম ও ইরানের শত্রুদের ভয়াবহ অপরাধ, ইসলামি বিপ্লবের নেতার শাহাদাৎবরণ, ইসলামিক উম্মাহ এবং সত্যান্বেষীদের নেতা, ইরানের প্রতিরোধ ও শহীদদের গুরু মহান খামেনির শাহাদাতের ৪০ দিন অতিবাহিত হয়েছে।”
ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি গত দু’যুগ ধরে দেশটির সঙ্গে দ্বন্দ্ব চলছে পশ্চিমা বিশ্বের। এ দুই ইস্যুতে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

সর্বাধিক পঠিত