ঈদগাঁও প্রতিনিধি
ক্সবাজারের ঈদগাঁও–ঈদগড় সড়কে সংঘটিত গণডাকাতির ঘটনায় অপহৃত নজরুল ইসলাম (২৫) বুধবার সন্ধ্যা ৬টার দিকে পরিবারের কাছে ফিরে এসেছে। তিনি মুক্তিপণের জন্য ৫০ হাজার টাকা প্রদান করার পর ডাকাতচক্র তাকে ছেড়ে দেয়। নজরুল ইসলাম স্থানীয় রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের হাসনাকাটা গ্রামের নুর মোহাম্মদ পেটানের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রি।
তিনি জানান, ডাকাতির সময় মোট চারজনকে অপহরণ করা হয়েছিলI অন্যদের পরে ছেড়ে দেওয়া হলেও তাকে পাহাড়ি জঙ্গলে আটকে রাখা হয়। অপহরণকারীরা সশস্ত্র ছিল এবং সারাক্ষণ মুখোশ পরিধান করেছিল।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম সিফাতুল মাজদার জানান, মুক্তিপণের বিনিময়ে নজরুল ইসলাম ফিরে আসার বিষয়টি তিনি সংবাদ মাধ্যমে জানতে পেরেছেন। পুলিশের কাছে এ পর্যন্ত সরাসরি কোনো অভিযোগ দায়ের হয়নি।