শুক্রবার, মে ৮, ২০২৬

কারাগারে বীর বাহাদুরের মৃত্যু

চিটাগং ট্রিবিউন ডেস্ক 
রাঙামাটিতে বীর বাহাদুর (২৯) নামে এক বন্দির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।
রাঙামাটি জেলা কারাগারের জেল সুপার মজিবুর রহমান মজুমদার জানান, রাঙামাটি শহরের রিজার্ভ বাজার পাথর ঘাটা এলাকার বাসিন্দা বীর বাহাদুর অসুস্থতা অনুভব করলে দ্রুত রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বীর বাহাদুর মাদক মামলায় ৫ বছর এবং একটি চুরি মামলায় ৬ মাসের সাজা ভোগ করছিলেন।

তিনি আরও জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে ময়নাতদন্তের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে দুপুর পর্যন্ত নিহতের পরিবারের কাউকে হাসপাতালে পাওয়া যায়নি।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. শওকত আকবর বলেন, ‘জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, কারাগার থেকে একজনকে আনা হয়েছিল, তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য লাশ মর্গে রাখা হয়েছে।’

সর্বাধিক পঠিত