Monday, June 22, 2026

চট্টগ্রামে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীর অপসারনের দাবীতে মানববন্ধন

চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আবদুল মতিনের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি ও সেচ্ছাচারিতার অভিযোগ এনে তার অপসারণের দাবীতে মানববন্ধন করেছে সাধারণ ঠিকাদারবৃন্দ।
রবিবার সকালে মুরাদপুরস্থ এলজিইডি অফিসে ঠিকাদারের জড়ো হয়। দফায় দফায় বৈটক করেন।
বৈঠকে কোন সুরাহা না হওয়া তারা এলজিইডি ভবনের নিচে মানববন্ধন করেন।
এতে ঠিকাদারেরা অভিযোগ করে বলেন, বার্ষিক অর্থ বছর জুন মাসে শেষ হয়। অর্থ বছরে অনেক গুলো প্রকল্পের মেযাদ শেষ হয়। অনেক প্রকল্পে অর্থ বরাদ্ধ পাওযা যায় জুন ও ডিসেম্বর মাসে। আবার সকল কাচা মালের দাম বৃদ্ধি। ঠিকাদার ধার কর্জ করে প্রকল্পের কাজ সম্পাদন করতেছে। সব প্রকল্প মিলে জুন মাসে সকল ঠিকাদার কিছু বিল পাওয়ার আশায় থাকেন। কিন্তু চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী একের পর এক নানান অনিয়ম দূর্নীতি করে ঠিকাদারদের গ্যাড়া কলে ফেলে বিল দিতে অস্বীকার করতেছে।
তার মনগড়া সব নিয়মের কারণে ঠিকাদারদের যায় যায় অবস্থা। তিনি মুলত চট্টগ্রাম বিদ্বেষী। তিনি চট্টগ্রামের উন্নযন চায় না।ঠিকাদার হলো সরকারের উন্নয়ন সহযোগী। কিন্তু তিনি আজ ঠিকাদার ও উন্নয়ন সহযোীদের মুখোমুখী করেছেন। আমরা অনতিবিলম্বে এই নির্বাহী প্রকৌশলীকে চট্টগ্রাম থেকে অপসারণের দাবী জানাচ্ছি।
এসময় বক্কব্য রাখেন, আসাদুজ্জামান টিটু, সাইফুল আলম, জামমেদুল আলম, টিটু (শাহ জব্বর), মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ সুমন, মৌলভী দিদার প্রমুখ।

সর্বাধিক পঠিত