শুক্রবার, মে ৮, ২০২৬

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজস্থলী প্রতিনিধি 
মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাঙামাটির রাজস্থলীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫ উদযাপন করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সকালে দিবসটি উপলক্ষে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নওশাদ খানের সভাপতিত্বে আলোচনা সভায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, শিক্ষার্থী এবং অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুকে ৬ মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানো এবং ৬ মাস পর থেকে ২ বছর বয়সী শিশুদের বুকের দুধের পাশাপাশি ঘরোয়া খাবার খাওয়ানোর উপর গুরুত্বারোপ করতে হবে। মায়ের বুকের দুধে শিশুর প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান থাকে এবং এটা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। একটা সুস্থ সবল মেধাবী প্রজন্ম গড়ে তুলতে হলে মাতৃদুগ্ধের কেন বিকল্প নেই।

সর্বাধিক পঠিত