বুধবার, জুন ৩, ২০২৬

সংসদ সদস্য এনামুলের সঙ্গে পটিয়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়

পটিয়া ( চট্টগ্রাম ) প্রতিনিধিঃ
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম এমপি বলেছেন, পটিয়া পৌরসভাকে জনগণের সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। যারা অতীতে ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী ছিল বা এখনও তাদের সঙ্গে যোগাযোগ রেখে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (৩ জুন) দুপুরে পটিয়া পৌরসভা সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনামুল হক বলেন, জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত পৌরসভা কোনো রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থ রক্ষার জায়গা নয়। জনগণের কল্যাণ, সেবা নিশ্চিতকরণ এবং উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নই পৌরসভার মূল দায়িত্ব। অতীতের অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সবাইকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান বাস্তবতায় প্রশাসনের প্রতিটি স্তরে নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনো কর্মকর্তা বা কর্মচারী যদি ফ্যাসিস্টদের সঙ্গে যোগাযোগ রেখে কিংবা তাদের স্বার্থ রক্ষায় কাজ করেন, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
পটিয়া পৌরসভার প্রশাসক ফারহানুর রহমানের সভাপতিত্বে ও পৌরসভার সহকারী প্রকৌশলী মিজানুর রহমান খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক ফারহানুর রহমান বলেন, পৌরবাসীর প্রত্যাশা পূরণে কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার বিকল্প নেই। নাগরিক সেবার মান উন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত ও সহজে সেবা পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী, শফিকুল ইসলাম, আবুল বশর সিআইপি, পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগর, সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, সাবেক যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ, তৌহিদুল আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটন উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নেজামুল হক, উপ-সহকারী প্রকৌশলী শাহজাহান, হিসাবরক্ষক মো. হারুনুর রশিদ, প্রশাসনিক কর্মকর্তা ইকরামুল হক, মিশকাত আহমেদ, পটিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল হোসেন, নাছির উদ্দীন, সাবেক কাউন্সিলর ইলিয়াস চৌধুরী ভূট্টু, আবছার উদ্দিন সোহেল, জসিম উদ্দিন, মফিজ উদ্দিন, আবদুল মান্নান মাবুদসহ পৌরসভার সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় পৌরসভার চলমান উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবার মানোন্নয়ন, পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা, বজ্যব্যবস্হাপনা, ডাম্পিং স্টেশন, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব পটিয়া পৌরসভা গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বাধিক পঠিত