বুধবার, জুন ৩, ২০২৬

নবাগত ইউএনও’র সাথে রামু প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

রামু প্রতিনিধিঃ
কক্সবাজারের রামু উপজেলায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিল্লুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রামু প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
বুধবার (৩ জুন) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে রামুর সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে সার্বিক আলোচনা করা হয়। এ সময় স্থানীয় উন্নয়ন, জনসেবা এবং গণমাধ্যমের ভূমিকা নিয়েও মতবিনিময় করেন উপস্থিত সাংবাদিকরা।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা আমির হোসেন হেলালী, প্রতিষ্ঠাতা অর্থ সম্পাদক ও দৈনিক পূর্বকোণের রামু প্রতিনিধি এস. মোহাম্মদ হোসাইন, সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আহমেদ ছৈয়দ ফরমান (দৈনিক আমার দেশ ও দৈনিক হিমছড়ি), সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিন (দৈনিক সকালের সময় ও কক্সবাজার প্রতিদিন), নূর মোহাম্মদ (দৈনিক বর্তমান), সহ-সভাপতি মোঃ কাইয়ুম উদ্দিন (দৈনিক সংবাদ ও কক্সবাজার কণ্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক আনিস নাঈম (দৈনিক ইত্তেফাক), সাংগঠনিক সম্পাদক মিথুন বড়ুয়া বোথাম (দৈনিক খোলা কাগজ), অর্থ সম্পাদক ইমতিয়াজ ছিদ্দিকী প্রিন্স (দৈনিক নয়াদিগন্ত ও ইনানী), ক্রীড়া সম্পাদক সাঈদুজ্জামান (প্রতিদিনের বাংলাদেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কাশেম বাবু (সিসিএন), এ আর আরিফ (সিবিএন), নাসের ফয়সাল রাসেল (পালংকি নিউজ), সিরাজুল মোস্তফা আবির (চিটাগং ট্রিবিউন), আবদুল মতলব, নুরুল হাকিম, মোহাম্মদ ইকবাল এবং মোঃ তানিম প্রমুখ।
সৌজন্য সাক্ষাৎকালে রামু প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে রামুর বাস্তব চিত্র, সমস্যা-সম্ভাবনা ও উন্নয়নের বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি রামুর ইতিবাচক ভাবমূর্তি দেশব্যাপী ছড়িয়ে দিতে সাংবাদিকদের ভূমিকা আরও জোরদারের আহ্বান জানান তারা।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান রামুর উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমের গঠনমূলক সহযোগিতা কামনা করেন।

সর্বাধিক পঠিত