সেন্টমার্টিন থেকে ফেরার পথে স্পিডবোট দুর্ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু

সাইদুল ফরহাদ
সেন্টমার্টিন থেকে ফিরার পথে স্পিড বোট দুর্ঘটনায় মরিয়ম নামে এক নারী ও শিশু নিহত হয়েছে।
আজ সোমবার দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুইজন সেন্টমার্টিনের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেন, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা।
দুর্ঘটনার বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, সেন্টমার্টিন থেকে টেকনাফের দিকে আসার সময় নাফ নদীর নাইক্ষ্যংদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্পিড বোট দুর্ঘটনায় নিহত দুইজনই সেন্টমার্টিন পূর্ব পাড়ার বাসিন্দা।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
এই দুর্ঘটনার পর সাগরে উদ্ধার অভিযান চলছে। স্থানীয় জেলে ও কোস্টগার্ড সদস্যরা উদ্ধার অভিযানে নেমেছেন।
সেন্টমার্টিন থেকে ফেরার পথে স্পিড বোট দুর্ঘটনা প্রায়ই ঘটছে। গত এপ্রিলে সেন্টমার্টিন থেকে ফেরার পথে স্পিড বোট ডুবে ১৯ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছিল। এর আগে গত বছরের সেপ্টেম্বরে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে স্পিড বোট উল্টে এক নারীর মৃত্যু হয়।