Saturday, June 27, 2026

৩৯তম জন্মদিনে মেসিকে ৮৫ ফুটের বিশাল ভাস্কর্যে সম্মান

চিটাগং ট্রিবিউন ডেস্ক 

বিশ্বকাপে একের পর এক রেকর্ড গড়ে চলা আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি আবারও অনন্য এক সম্মানে ভূষিত হয়েছেন। ৩৯তম জন্মদিন উপলক্ষে আর্জেন্টিনার প্যাটাগোনিয়া অঞ্চলের কুতরাল কো শহরে উন্মোচন করা হয়েছে তার ৮৫ ফুট (২৬ মিটার) উচ্চতার বিশাল ভাস্কর্য।

অস্ট্রিয়ার বিপক্ষে বিশ্বকাপ ম্যাচে গোল করে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ বিশ্বকাপ গোলের রেকর্ড ভাঙার মাত্র দুই দিন পরই আসে এই বিশেষ সম্মান।

প্রায় ৭০ টন স্টিল ব্যবহার করে নির্মিত ভাস্কর্যটি তৈরি করতে সময় লেগেছে ১৮ মাস। এটি নির্মাণ করেছেন স্থানীয় ভাস্কর  আলদো বেরোইসা। ভাস্কর্যে তুলে ধরা হয়েছে ২০২২ বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জয়ের পর মেসির আবেগঘন উদযাপনের মুহূর্ত।

ভাস্কর্যের উদ্বোধনের পর থেকে ছোট শহর কাট্রাল কোতে দর্শনার্থীদের ভিড়ও বেড়েছে। স্থানীয়দের মতে, মেসি শুধু একজন ফুটবলার নন, তিনি আর্জেন্টিনার সবচেয়ে বড় বৈশ্বিক দূতদের একজন।

এদিকে মেসিকে ঘিরে শ্রদ্ধা নিবেদনের আয়োজন শুধু এখানেই সীমাবদ্ধ নয়। বুয়েন্স এইরেসের উপকণ্ঠে তার বিশাল একটি ম্যুরালও আঁকা হয়েছে, যেখানে ১ হাজার ৩০০-এর বেশি ভক্ত নিজেদের নাম লিখে অংশ নিয়েছেন।

বিশ্বকাপের মঞ্চে রেকর্ডের পর রেকর্ড গড়া মেসিকে ঘিরে ভক্তদের উন্মাদনা যে এখনও তুঙ্গে, এই বিশাল ভাস্কর্য তারই আরেকটি প্রমাণ।

সর্বাধিক পঠিত