বৃহস্পতিবার, মে ৭, ২০২৬

নিখোঁজের ৩ দিন পর লাশ মিললো বাঁকখালী নদীতে…

রামু :প্রতিনিধি
কক্সবাজারের রামুর বাঁকখালী নদীতে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার(২১ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী এলাকার বাঁকখালী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান,সকালে নদীর তীরের সবজি ক্ষেতে লোকজন কাজ করতে গেলে নদীর মোহনায় লাশটি দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এদিকে লাশের সাথে উদ্ধার হওয়া ২টি মোবাইল ফোনের সিম পর্যালোচনা করে লাশের প্রাথমিক পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত যুবকের নাম মিনহাজ উদ্দিন তুষার(৩৫)। তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের বাসিন্দা ছৈয়দ নুরের ছেলে।
নিহত যুবক মিনহাজ উদ্দিন তুষার তিনদিন যাবৎ নিখোঁজ ছিল জানিয়ে রামু থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোঃ ফরিদ বলেন, সকালে পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধারপূর্বক ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে। লাশের সাথে থাকা দুটি মোবাইল ফোনের সিম কার্ড পর্যালোচনা করে আমরা লাশের পরিচয় শনাক্ত করেছি। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

সর্বাধিক পঠিত