
চিটাগং ট্রিবিউন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সমালোচনার পরও নিজের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছেন ক্যাথলিক চার্চের নেতা পোপ লিও চতুর্দশ। তিনি বলেছেন, ‘আমি ট্রাম্প প্রশাসনকে ভয় পাই না’ এবং শান্তির বার্তা প্রচার অব্যাহত রাখব।
সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৩ এপ্রিল) পাপাল বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
পোপ লিও চতুর্দশ জানান, তিনি কোনো বিতর্কে জড়াতে চান না এবং তার বক্তব্য কাউকে আক্রমণ করার উদ্দেশ্যে নয় বরং তিনি বিশ্বজুড়ে শান্তি ও পুনর্মিলনের আহ্বান জানাচ্ছেন।
ইরান যুদ্ধ ইস্যুতে দেওয়া মন্তব্য নিয়ে সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধ এড়ানোর সব উপায় খুঁজে বের করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব।
