
চিটাগং ট্রিবিউন ডেস্ক
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন ইসরায়েলের মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক সদস্য গালিয়া গামলিয়েল। ইসরায়েলি আর্মি রেডিওতে এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। খবর বিবিসির।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার রাতে (মার্কিন সময়) তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেছিলেন, ইসরায়েল ও লেবাননের নেতারা ‘বৃহস্পতিবার’ কথা বলবেন।
যদিও বৃহস্পতিবার লেবাননের প্রেসিডেন্টের দপ্তরের এক কর্মকর্তা বিবিসিকে জানান, ইসরায়েলের সঙ্গে আসন্ন কোনো যোগাযোগ সম্পর্কে তারা অবগত নন।
তবে এখন মনে হচ্ছে এই আলোচনা হতে পারে। এ বিষয়ে নতুন তথ্য পাওয়া গেলে আমরা জানাব বলেও উল্লেখ করেন ওই কর্মকর্তা।
